1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে অভিযান পরিচালিত

  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

রাজশাহীতে লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে অভিযান পরিচালিত

রাজশাহী ব্যুরো 

রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় নগরভবন গ্রিন প্লাজা সংলগ্ন মোড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০টি লাইসেন্স নবায়ন বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা আটক করা হয়। নবায়ন সম্পন্ন করে আটককৃত রিক্সা ও অটোরিক্সাসমূহ ছেড়ে দেয়া হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটো/চার্জার রিক্সার মালিক ও চালকগণকে ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের  অটোরিক্সা ও চার্জার রিক্সা লাইসেন্স নবায়ন করতে হবে। এছাড়া যানচলাচল নির্বিঘ্নে রাখতে অবৈধ (লাইসেন্স বিহীন) অটোরিক্সা ও চার্জার রিক্সাসমূহ চলাচল করতে পারবে না। অবৈধ লাইসেন্স বিহীন অটো/চার্জার রিক্সা এই নগরীতে চলাচল করলে সে সকল গাড়ি আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে রাসিকের উপযানবাহন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD