1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পত্নীতলায় পিক আপের ধাক্কায় প্রাণ গেল যুবকের

  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

পত্নীতলায় পিক আপের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল করিম (২৫ ) নামের এক যুবক নিহত হয়েছেন। ওই যুবক উপজেলার যোগীবাড়ি গ্রামের এনামুল ইসলামের ছেলে বলে জানা গেছে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার ( ১০ মার্চ) সকালে আব্দুল করিম তার বন্ধুর সাথে মোটরসাইকেলযোগে নজিপুর -নওগাঁ সড়কের কাল্লাকাটি মোড় এলাকায় পৌঁছালে বেলা আনুমানিক ৯টার টার দিকে নওগাঁর দিক থেকে আসা দ্রুতগামী একটি মিনি-পিকআপ মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একটু পরেই আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা পলাশ (২৫) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করেন। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত কর বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারাগেছে একজন একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে মরদেহের সুরতহাল রিপোর্ট করে পরিবারে কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ বা মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD