1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নরসিংদী মনোহরদীতে পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং অভিযান অব্যাহত

  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

নরসিংদী মনোহরদীতে পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং অভিযান অব্যাহত

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার

পবিত্র রমজান উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে বাজার মনিটরিং অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার ৮ ই মার্চ উপজেলার খিদিরপুর বাজারে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ,প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ,কাঁচা বাজার,মাছ বাজার স্বাস্থ্যসম্মত ইফতারি ও মুদির দোকানে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও উপজেলা সহকারী কমিশনার
(ভূমি)মো.সজিব মিয়া ও মনোহরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল জাব্বার এর নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান অনুষ্ঠিত হয়।উক্ত অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানেটারী ইন্সপেক্টর মো.শাহনেওয়াজ।বাজার মনিটরিংয়ে জানা যায়,উক্ত বাজারে ব্যবসায়ীরা আলু কেজি প্রতি ২০ টাকা,বেগুন কেজি ২০ টাকা, সিম কেজি ৩০ টাকা, কাচা মরিচ কেজি ৩০ টাকা, ডিম হালি ৪০ টাকা, খোলা সয়াবিন কেজি ১৭৫-১৮০ টাকা, রুই মাছ কেজি ৪০০-৫০০ টাকা, ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।
বাজারে দোকানদারদেরকে ইফতার সামগ্রী যেন পলিথিন দিয়ে ঢেকে বিক্রি করে ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বিক্রয় মূল্য চার্ট প্রদর্শন করে সে বিষয়ে সতর্ক করা হয়।
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।
এ সময় অভিযান সহযোগিতায় ছিলেন,নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স,খিদিরপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.আনোয়ার হোসেন মাষ্টার,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা,ধর্ম বিষয়ক সম্পাদক মো.এমরুল ইসলাম-সহ বাজার পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD