1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি।

পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন।

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন।

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহীতে বোয়ালিয়া থানাধীন টিকা পাড়া বৌ বাজার মোড় সংলগ্ন (কেমিকো ঔষধ কোম্পানির পিছনে) পচার পুকুরটির হত্যা বন্ধ ও সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ই মার্চ শুক্রবার বিকেল ৪.০০ টায় ঐ পুকুর পাড়েই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

রাজশাহীর উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস ও টিকা পাড়া এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে।

এই এলাকার একজন বাসিন্দা ইফতেখার রুবেল বলেন, “এই পুকুরটি চার এলাকার মানুষের জন্য একান্ত জরুরী এবং এই পুকুর ছাড়া আশেপাশে এক দেড় কিলোমিটার এর মধ্যে আর কোন পুকুর নেই। তিনি আরো বলেন বিগত দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় এই পুকুরটির পানি ব্যবহার করেই আগুন নেভানো হয়েছিল। এই পুকুরটি এই এলাকার জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করে। এটির সুরক্ষা নিশ্চিত করতে হবে, বিএনপি বা জামায়াত যারাই এই পুকুর ভরাটের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে”।

মানববন্ধনে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি শামীউল আলীম শাওন বলেন, “হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্বেও রাজশাহীতে দেদারসে পুকুর ভরাট চলমান রয়েছে। ঘোষপাড়ার জোড়া পুকুরটির পুনরুদ্ধারের কথা উল্লেখ করে তিনি বলেন এই পুকুরটিও দ্রুত সংরক্ষনের ব্যবস্থা করতে হবে এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নগরীর ৯৫২ টি পুকুর পুনরুদ্ধার করতে হবে”। ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, রাজশাহীর আর কোন পৃকুর হত্যা করতে দেয়া হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুকুর ভরাট করার সাথে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং ব্যক্তি মালিকানাধীন সকল পুকুর, জলাশয়, জলাধারগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করতে হবে, প্রয়োজনে অধিগ্রহণ করতে হবে।

বক্তারা আরো বলেন, এই পুকুরটা না থাকলে সাগরপাড়া, খুলিপাড়া, মহলদার পাড়া, টিকাপাড়া, মাছুয়া পাড়ার মানুষের নিত্য দিনের নানাবিধ কাজ করার আর কোন জায়গা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পুকুরটি সংরক্ষণের বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD