1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার। রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ। ২ ডিসি প্রত্যাহার মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ। মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার। ইরান যুদ্ধ নয়, সংলাপ চায়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

৫২এর ভাষা শহীদসহ ২৪এর গণঅভ্যুত্থানে ভোলার বীর সন্তান শহীদ- শাকিলসহ সকল শহীদের স্মরণে ব্লাড ক্যাম্পিং

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫১ বার পঠিত

৫২এর ভাষা শহীদসহ ২৪এর গণঅভ্যুত্থানে ভোলার বীর সন্তান শহীদ- শাকিলসহ সকল শহীদের স্মরণে ব্লাড ক্যাম্পিং

জেলা প্রতিনিধি, ভোলা: ভোলায় ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২’এর সকল ভাষা শহীদ এবং ২৪এর গণঅভ্যুত্থানে ভোলার বীর সন্তান শহীদ- জুলফিকার আহমেদ শাকিল’সহ এই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখার আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালন কালে আলাপ কালে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখার সংগঠকরা বলেন, ‘আমাদের তরুণ সমাজ দীর্ঘদিন একটি বৈষম্যহীন রাষ্ট্র কায়েমে সংগ্রাম করে যাচ্ছে। সম্প্রতি গণঅভ্যুত্থানে ভোলার বীর সন্তান শহীদ- জুলফিকার আহমেদ শাকিল আমাদের সহযোদ্ধা। আমাদের মুক্তির জন্য জীবন উৎসর্গ করে গিয়েছে। আমরা এখন বিভেদের রাজনীতি পরিহার করে ঐক্যর রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। তাই সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যই বৈষম্যহীন রাষ্ট্র কায়েমের প্রথম শর্ত।

ছাত্র-শ্রমিক-জনতার ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা, সাংস্কৃতি ও মানবিকতার বিকাশই হোক আমাদের আগামীর লক্ষ্য।’ এই ২৪এর জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খায় বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং শিক্ষা, সাংস্কৃতি ও মানবিকতার বিনির্মানে সবাই ঐক্যবদ্ধ হোন। মুক্তি সংগ্রামে ৫২’এর মাতৃভাষা ২৪এর গণঅভ্যুত্থান সকল শহীদের স্মৃতি প্রতি শ্রদ্ধা।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখার সংগঠকবৃন্দ মোঃ মেহেদী হাসান মাহি, মোঃ কাউছার স্বাধীন, মোঃ মাহিম, মোঃ জাবের’সহ অতিথি ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি বিপ্লব, জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি, তানজিল হোসেন’সহ প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD