1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ধামইরহাটে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র দিলেন  -জেলা প্রশাসক

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৩ বার পঠিত
ধামইরহাটে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র দিলেন  -জেলা প্রশাসক
ছাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার 
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা শাখার আয়োজনে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে চারটার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে তালিকাভুক্ত ১৩৯ জন ব্যাক্তিদের মধ্যে প্রত্যেককে একটি করে কম্বল দেওয়া হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে গণমাধ্যম কর্মী ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে বিভিন্ন বিষয়ের উপর মতবিনিময় করা হয়।
এর আগে উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনের কর্মসূচি হিসেবে ইসুবপুর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন, ধামইরহাট উপজেলা ভূমি অফিস পরিদর্শন, ধামইরহাট পৌরসভা পরিদর্শন, আগ্রাদিগুন ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলায় ১৩৯ জন তালিকা ভুক্ত মৎস্যজীবী, প্রতিবন্ধী, নাপিত, কুমার, কামার, মাহালী ও পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে মাথাপিছু প্রত্যেককে একটি করে কম্বল বিতরণ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ টি এম ফসিউল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছার রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD