1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৮৪ বার পঠিত

নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শহীদুল ইসলাম রুবেল
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে শীতার্ত গরীব, দুঃখী, অসহায়, খেটে খাওয়া মেহনতী নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে সাতপাই লেভেল ক্রসিং বাজার সংলগ্ন বাউলদলের দলীয় কার্যালয়ে নেত্রকোণা জেলা শাখা এই কম্বল বিতরণের আয়োজন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের নেত্রকোণা জেলা শাখার আহবায়ক বাবু রিপন দত্তের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ ইয়াসিন খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবু শ্যামল ভৌমিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হাবিবুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম খোকনসহ অন্যান্যরা। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কালে বক্তারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলকে সুসংগঠিত করার লক্ষে দেশের  সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD