1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোণার সীমান্তে ৩১ বিজিবি’র অভিযান: ৯৬৩ বোতল ফেনসিডিলসহ মিনি ট্রাক জব্দ।। দৈনিক নয়া কণ্ঠ 

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

নেত্রকোণার সীমান্তে ৩১ বিজিবি’র অভিযানঃ ৯৬৩ বোতল ফেনসিডিলসহ মিনি ট্রাক জব্দ

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) গোপালপুর সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৯৬৩ বোতল ফেনসিডিলসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) রবিবার সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) এর দুর্গাপুর উপজেলার নলুয়াপাড়া বিওপি ক্যাম্পের ৬ সদস্যের একটি টহল দল আজ রবিবার সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল কালে দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় দ্রুতগামী একটি মিনি ট্রাককে সন্দেহ হলে ট্রাকটিকে থামানোর সিগনাল দেয়। এসময় ট্রাক থেকে চোরাকারবারিরা ট্রাক ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে বিজিবির জোয়ানরা মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও মিনি ট্রাকটি জব্দ করে।জব্দকৃত ফেনসিডিলসহ ট্রাকটি নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD