1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ধামইরহাটে অসহায় ও দুস্হ মানুষের মাঝে আল ইত্তেহাদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পঠিত
ধামইরহাটে অসহায় ও দুস্হ মানুষের মাঝে আল ইত্তেহাদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ।
ছাইদুল ইসলাম স্টাফ রিপোর্টার
নওগাঁর ধামইরহাটে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আল ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত  মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে শতাধিক অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. কাওছার হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা হাফেজ তরিকুল ইসলাম, উক্ত মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলম লিটন, সহকারি অধ্যাপক জয়নুল আবেদীন, সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রউফ, সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল।
কম্বল পেয়ে বদ্যৈবাটি এলাকার বৃদ্ধা রোকেয়া বেওয়া (৭০) জানান, কম্বল পেয়ে হামি (আমি)খুব খুশি। হামি খুব অসহায়, হামার ছোলপোল নাই বা। হামাক কেউ কোনোদিন কম্বল দেয়নি। এমরায় হামাক প্রথম কম্বল দিলো। হামি দোয়া করি আল্লাহ যেন এমার ভালো করে।  হামার মত আরো মানুষকে যেন দেয়া পারে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মোস্তাকিম হোসেন গোল্ডেন, ইলিয়াস হোসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশেক মাহমুদ ও সংগঠনের অন্যান্য সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক  মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD