1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

গোয়ালন্দে সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত
গোয়ালন্দে সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল গ্রেফতার
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে  বৈষম্যবিরোধী ছাত্রের মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আঃ রহমান মন্ডল (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের বেপারি পাড়ার নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।
 শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ আগষ্ট গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় ছাত্রজনতার চলমান আন্দোলনে হামলার অভিযোগ এনে গত ১০ আগষ্ট থানায় মামলা দায়ের করেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শরিফুল ইসলাম। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।
ওই মামলার ২৬ নম্বর আসামি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে সোমবার রাত ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার বাদী শরিফুল ইসলামের বাবা শাহজাহানকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ রয়েছে আব্দুর রহমানের বিরুদ্ধে। তিনি আরও জানান, মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর মামলা দায়েরের দিন রাতে এ মামলার ৬ নং এজাহারভুক্ত আসামি, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইউনুস হোসেন মোল্লাকে গ্রেফতার করে করাগারে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া দুই নেতার পরিবার ও স্বজনরা এ মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD