1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

গোয়ালন্দে পদ্মার এক বোয়াল ৫২ হাজার টাকায় বিক্রি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত
গোয়ালন্দে পদ্মার এক বোয়াল ৫২ হাজার টাকায় বিক্রি
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে সোমবার ভোরে এক জেলের জালে ১৮ কেজি ওজনের বিশাল এক বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটা চর এলাকায় পদ্মা নদীতে সোমবার ভোর ৪ টার দিকে জেলে গোবিন্দ হলদারের জালে মাছটি ধরা পড়ে।
সকাল ৭ দিকে দৌলতদিয়া ফেরিঘাটে কেসমত মোল্লার আড়তে এনে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকা দিয়ে মাছটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
পরে অনলাইনের মাধ্যমে মাছটি তিনি ঢাকার এক ক্রেতার নিকট ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।
দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, এতবড় সাইজের বোয়াল মাছ সচরাচর দেখা মেলে না। তাছাড়া পদ্মা নদীর মাছের আলাদা একটা কদর রয়েছে। তাই মাছটির ভিডিও আমার ফেসবুক পেজে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকার এক ব্যবসায়ী যোগাযোগ করে ২৯’শ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকা দিয়ে বোয়ালটি কিনে নেন। মাছটি বিশেষ ব্যবস্থায় তার ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়েছে। এত বড় মাছ ধরে ভাল দাম পাওয়ায় জেলে ভাইয়েরা খুবই খুশি হয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD