1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

শেরপুরে নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

শেরপুরে নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

আল আমিন স্টাফ রিপোর্টার্স: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাতায় বেড়াতে এসে ভোগাই নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ২১ ডিসেম্বর শনিবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই শিক্ষার্থী হচ্ছে— ময়মনসিংহ জেলা সদরের হুমায়ুন কবিরের ছেলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া সাজিদ এবং একই জেলার হালুয়াঘাট উপজেলার আহমদ আলীর ছেলে কলেজ পড়ুয়া শিক্ষার্থী মিহান।

ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা জানান, শিক্ষার্থী সাজিদ ও মিহান হালুয়াঘাটে নানা বাড়িতে বিয়ের দাওয়াতে। সেখান থেকে ২১ ডিসেম্বর দুপুরে ঘুরতে আসে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাটা দর্শনীয় স্থানে। অন্যদের সাথে সাজিদ ও মিহান ভারত সীমান্তঘেঁষা ভোগাই নদীতে খেলতে নামে। এর একপর্যায়ে ওই দুই শিক্ষার্থী পানির তোড়ে ভেসে গভীরে নিখোঁজ হয়। বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে।

এব্যাপারে ফায়ার সার্ভিস জামালপুর ইউনিটের লিডার আবু বক্কর সিদ্দীক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নদীর ওই অংশের গভীরতা বেশি থাকায় ছেলে দুটি পানিতে ডুবে গিয়ে মারা যায়। আমরা তাদের মরদেহ উদ্ধার করে নালিতাবাড়ী থানা-পুলিশের হেফাজতে দিয়েছি।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD