1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

আমতলীর ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

আমতলীর ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন!

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার সর্বদলীয় ওলামা মাশায়েক ও সর্বস্তরের মানুষ এই মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন কর্মসূচীতে ঈমাম কল্যাণ ফাউন্ডেশন, ওলামা মাশায়েক আইম্মা পরিষদ, হাফেজ ফোরাম, ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ও বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহন করেন।

বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন আমতলীর সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, রিপোর্টার্স ইউনটির সভাপতি হায়াতুজ্জামান মিরাজ, সাংবাদিক খায়রুল বাশার বুলবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম বাদল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. সাঈদ খোকন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ, ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন খান, নুরুজ্জামান প্রিন্স, সাবেক কাউন্সিলর সেলিম রেজা টিটু, আশরাফুজ্জামান রুমি, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা সম্পাদক গাজী মো. বায়েজিদ, আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি নুরুজ্জামান, আমতলী সরকারী কলেজ মসজিদের ইমাম মুফতি মো. সাঈদুর রহমান, মাওলানা মো. আমির হোসাইন প্রমুখ।

বক্তারা একজন সৎ ও জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্ম্দ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের জন্য জনপ্রশাসন সচিবের নিকট দাবী জানিয়ে তাকে আমতলীতে রাখার দাবী জানান।

সম্প্রতি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমকে বদলী করে কুমিল্লা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD