1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রায়পুর উপজেলা এক দশক পরে বিএনপির কমিটি গঠন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩২ বার পঠিত
রায়পুর উপজেলা এক দশক পরে বিএনপির কমিটি গঠন
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি :
প্রায় এক দশক পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান এবং সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর স্বাক্ষরে এই কমিটি অনুমোদন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে রায়পুর উপজেলার ৫৫ সদস্য এবং পৌর বিএনপির ৪৪ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেডএম মাজমুল ইসলাম মিঠু, আর সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সফিকুর রহমান ভূঁইয়া। অপরদিকে, পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এবিএম জিলানি, আর সদস্য সচিব হয়েছেন সফিকুল আলম আলমাস।
কমিটি গঠন প্রসঙ্গে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি আসন্ন নির্বাচনের জন্য রাজনৈতিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে।
তারা আরও বলেন, এই কমিটি দলীয় নীতিমালা ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করবে। স্থানীয় কর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন নেতারা। তৃণমূল কর্মীরাও নতুন কমিটির মাধ্যমে বিএনপির কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশাবাদী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD