1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

শেরপুরে বিজিবি’র অভিযানে ৯১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ১। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পঠিত

শেরপুরে বিজিবি’র অভিযানে ৯১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ১

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ (বিজিবি) এর অভিযানে ভারতীয় পণ্য ও মিনি পিকআপ সহ লিমন সিমসাং (৩৫) নামে এক চোরাচালানকারী আটক করা হয়েছে।

৪ ডিসেম্বর বুধবার বিকেলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী এলাকার তাওয়াকুচাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত লিমন সিমসাং ছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বুধবার বিকেলে এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী তাওয়াকুচা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা পণ্য ও একটি মিনি পিকআপসহ একজনকে আটক করা হয়। আটককৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য ৯১ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, জব্দকৃত মালামাল ও পিকআপসহ আসামীকে ঝিনাইগাতী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD