1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ইবিতে শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

ইবিতে শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি

তারিকুল ইসলাম, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সারাদিনব্যাপী আয়োজিত এই কার্যক্রমে বিভিন্ন বিভাগের ১৬ জন শিক্ষার্থী রক্তদান করেন।

ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে এবং আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় এ কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিন্নাতুল করিম আকন্দ, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, যাদের মধ্যে সহ-সভাপতি ওবায়দুল রহমান আনাস, মেহেদী হাসান তানভীর ও প্রচার সম্পাদক মিজানুর রহমান উল্লেখযোগ্য।

কর্মসূচির পরিচালক মেহেদী হাসান বলেন, “বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন যারা আমাদের দেখিয়েছেন এবং নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মরণে এ উদ্যোগ। আমরা মানবিকতা ও ন্যায়বিচারের আদর্শকে ধারণ করে সব ধরনের বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে অঙ্গীকারবদ্ধ।”

মানবিকতার আহ্বানে প্রতিশ্রুতিবদ্ধ এই রক্তদান কর্মসূচি শহীদদের স্মরণে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD