1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা দৌলতদিয়ায় গাঁজা সহ খোদেজা বেগম ওরফে পিচ্চি আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ময়মনসিংহ মেডিকেলে রোগীদের বিশেষ আপ্যায়ন! ৫ বছরের তাসিন হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তির দাবি লালমাইয়ে ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে যুবককে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পতেঙ্গা ঝুঁকিপূর্ণ ভবনের সত্য সংবাদ প্রচার করার কারণে সাংবাদিক সাকিব কে হত্যার হুমকি বাঘারপাড়ার খাজুরায় ১৯ পিস ইয়াবাসহ শাহরিয়ার নাসিম গ্রেপ্তার খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান মমি (২৩) ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। জিয়ানগরে ইট সলিং রাস্তার কাজের উদ্বোধন

আপনি সর্বদাই আল্লাহ’র পরীক্ষার মাঝে আছেন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

আমার কী করা উচিত যখন আমার মনে হয় যে, আল্লাহ তায়ালা আমাকে কোনো পরীক্ষা প্রদান করেননি?

নয়া কণ্ঠ ইসলামি ডেস্ক

“পরীক্ষা প্রদান” বলে কিছুর অস্তিত্ব নেই। আপনি সর্বদাই পরীক্ষার মাঝে আছেন। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন- ؕ وَ نَبۡلُوۡکُمۡ بِالشَّرِّ وَ الۡخَیۡرِ فِتۡنَۃً – “আর ভাল ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি।” (২১:৩৫)

আপনার পরীক্ষা-নিরীক্ষা নেওয়া হচ্ছে আপনার জীবনের প্রতিটি পরিস্থিতিতে। মাঝে মাঝে আপনি সে পরীক্ষাটা বুঝতে পারেন আবার অন্যসময় আপনি হয়তো সেটা সম্পর্কে সচেতন থাকেন না। ঠিক এই মুহূর্তে, আমাদের কথা বলার এই মুহূর্তে আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন, যথেষ্ট ধন-সম্পদ থাকে, যথেষ্ট ফ্রি সময় থাকে—আপনাকে তাহলে ভালো দ্বারা পরীক্ষা করা হচ্ছে।

নিজের স্বাস্থ্য এবং সম্পদ দিয়ে আপনি কী করছেন? আপনি কি দানশীলতা দেখাচ্ছেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাকে যা দিয়েছেন তা দিয়ে। যদি উপলব্ধি করতে না পারেন যে, আপনি পরীক্ষিত হচ্ছেন ব্যাপারটা সমস্যাজনক। কারণ, বুঝতে চেষ্টা করুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি পরীক্ষিত হচ্ছেন।

আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এমন দুইটি জিনিস আছে মানুষ যার সুযোগ গ্রহণ করে না। ভালো স্বাস্থ্য এবং ভালো সময়।”

আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন- “তোমরা পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসের সুযোগ গ্রহণ করো…” খুব সুন্দর হাদিস, তাই না? সেগুলো হলো—যৌবনের সুযোগ নাও বার্ধক্যের আগে; সচ্ছলতার সুযোগ নাও দারিদ্র্যের আগে; অবসরের সুযোগ নাও ব্যস্ততার আগে; সুস্থতার সুযোগ নাও অসুস্থতার আগে; জীবনের সুযোগ নাও, মৃত্যুর আগে।

এখানেই তো আমাদের পরীক্ষা। আল্লাহ কুরআনে বলেছেন— وَ اعۡلَمُوۡۤا اَنَّمَاۤ اَمۡوَالُکُمۡ وَ اَوۡلَادُکُمۡ فِتۡنَۃٌ – “জেনে রেখ, তোমাদের ধন-সম্পদ আর সন্তান- সন্ততি হচ্ছে পরীক্ষার সামগ্রী মাত্র।” (৮:২৮)

কীভাবে আপনি আপনার জীবন পরিচালনা করেন, স্ত্রীর/স্বামীর সাথে কীভাবে আচরণ করেন, চারপাশের সবার সাথে কীভাবে আচার ব্যবহার করেন এর সবকিছুই পরীক্ষা। আমরা আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে পরীক্ষিত হচ্ছি।

এটা সত্য, কিছু কিছু পরীক্ষা অন্যসব পরীক্ষার তুলনায় কঠিন। কোনো সন্দেহ নেই। এটাও সত্য যে, বঞ্চিত হওয়ার পরীক্ষা—যার ফলে মানুষ চাপে পড়ে, দুশ্চিন্তায় পড়ে, সাধারণভাবে বলতে গেলে—আমাদের নিকট বেশি স্পষ্ট প্রাচুর্যের পরীক্ষার চেয়ে। যখন আপনার প্রচুর সম্পদ এবং সময় থাকে। কিন্তু সেটাও পরীক্ষা। আল্লাহ আমাদেরকে সবকিছু সম্পর্কে জিজ্ঞেস করবেন, তিনি যে আমাদের সবকিছু দিয়েছেন।

ঐ হাদিসটির কথা তো জানেন, যখন রাসূল (স), আবু বকর এবং ওমর তিনজনের বাড়িতেই কোন খাবার ছিল না। পরে আবুল হাইসাম নামক এক সাহাবী তাঁদের দাওয়াত করে আহার করান। সারাদিন তাঁদের কোনো খাবার ছিল না, সমগ্র দিনে মাত্র একটিবার আহার করার সুযোগ পেলেন। খাওয়া শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী বলেছিলেন?

“ওয়াল্লাহি! লাতুস আলুন্না ইয়াওমায়িজিন আনিন নাইম।” আল্লাহর শপথ! রোজ হাশরের দিন আল্লাহ এই খাদ্য সম্পর্কে জিজ্ঞাসা করবেন, যা তিনি আমাদের দিয়েছেন।

এটা পরীক্ষা! সর্বশেষ কবে আমরা খাবার খেয়ে চিন্তা করেছি যে, কিয়ামতের দিন আমাকে আল্লাহর নিকট উত্তর দিতে হবে—যে টাকা দিয়ে এ খাদ্য কিনেছি তা নিয়ে, এটা কি হালাল ছিল নাকি হারাম? এ খাদ্য খাওয়ার পরে আমি যে শক্তি অর্জন করেছি তা দিয়ে কী করেছি?

হ্যাঁ, আমরা প্রতিনিয়ত পরীক্ষিত হচ্ছি। আমাদের জীবন একটি পরীক্ষা। আল্লাহ ভালো জানেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD