1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা দৌলতদিয়ায় গাঁজা সহ খোদেজা বেগম ওরফে পিচ্চি আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ময়মনসিংহ মেডিকেলে রোগীদের বিশেষ আপ্যায়ন! ৫ বছরের তাসিন হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তির দাবি লালমাইয়ে ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে যুবককে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পতেঙ্গা ঝুঁকিপূর্ণ ভবনের সত্য সংবাদ প্রচার করার কারণে সাংবাদিক সাকিব কে হত্যার হুমকি বাঘারপাড়ার খাজুরায় ১৯ পিস ইয়াবাসহ শাহরিয়ার নাসিম গ্রেপ্তার খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান মমি (২৩) ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। জিয়ানগরে ইট সলিং রাস্তার কাজের উদ্বোধন

দৌলতদিয়ায় গাঁজা সহ খোদেজা বেগম ওরফে পিচ্চি আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

দৌলতদিয়ায় গাঁজা সহ খোদেজা বেগম ওরফে পিচ্চি আটক

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ খোদেজা বেগম ওরফে পিচ্চি (৫১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে সাড়ে ৬টা পর্যন্ত রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল উপপরিদর্শক মো. আকবর হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় সোহরাব মন্ডলপাড়া গ্রামের মো. সিরাজ ব্যাপারীর রাইস মিলের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় খোদেজা বেগম ওরফে পিচ্চিকে আটক করা হয়। পরে সিপাই অন্তরা আক্তারের মাধ্যমে তার দেহ তল্লাশি করে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার খোদেজা বেগম ওই এলাকার মৃত শাহেদা ব্যাপারীর মেয়ে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো. রাসেল আলী। তিনি জানান, গ্রেপ্তার খোদেজা বেগম ওরফে পিচ্চি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD