1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাঘারপাড়ার খাজুরায় ১৯ পিস ইয়াবাসহ শাহরিয়ার নাসিম গ্রেপ্তার খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান মমি (২৩) ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। জিয়ানগরে ইট সলিং রাস্তার কাজের উদ্বোধন বাঘারপাড়ার বিভিন্ন স্কুল-মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বর্ণাঢ্য র্যালি ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শাহমখদুমে ৫৩ লিটার চোলাই মদ উদ্ধার রাজশাহীতে জাপানি ভাষা ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপনের আগ্রহ মাজার ধ্বংসের চেষ্টা হলে ঘরে বসে থাকবে না মানুষ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তাঁর দিয়ে বাঁধা নদী রক্ষা বাঁধ-ঝুঁকিতে নাটোরবাসী!

বাঘারপাড়ার খাজুরায় ১৯ পিস ইয়াবাসহ শাহরিয়ার নাসিম গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ০ বার পঠিত

বাঘারপাড়ার খাজুরায় ১৯ পিস ইয়াবাসহ শাহরিয়ার নাসিম গ্রেপ্তার
​নিজস্ব প্রতিবেদক ঃ
​যশোরের বাঘারপাড়া উপজেলার (খাজুরা) পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ১৯ পিস ইয়াবাসহ শাহরিয়ার নাসিম ওরফে জীবন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে,
​গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, খাজুরা বাজার তেলপাম্প সংলগ্ন পুরাতন সৌদি ব্রিকসের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশে অবস্থান করছে। খবর পেয়ে এদিন বিকেল ৫টার দিকে উক্ত স্থানে অবস্থিত একটি স-মিলের সামনে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
​আটককৃত আসামি শাহরিয়ার নাসিম তেলিধান্যপুড়া গ্রামের শাহিন আক্তারের ছেলে।
​ক্যাম্প ইনচার্জ সাব-ইনস্পেক্টর (এসআই) ফিরোজ আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সঙ্গীয় ফোর্স হিসেবে অংশ নেন সহকারী সাব-ইনস্পেক্টর (এএসআই) আশিকুর রহমান ও এএসআই মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনন্য সদস্যবৃন্দ।
​ক্যাম্প ইনচার্জ এসআই ফিরোজ আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করতে তিনি সর্বস্তরের সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন। #

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD