1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎ শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রি-টেস্টে উত্তীর্ণ না হলে টেস্ট পরীক্ষার সুযোগ নেই, জানালেন বেনাপোল কলেজের অধ্যক্ষ ভালো ফল নিশ্চিত করতে আগাম প্রস্তুতি, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান

দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

দামুড় হুদায় উপজেলা প্রতিনিধি সেলিম মেহফুজ মিল্টন: 

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সোমবার (৯ নভেম্বর) উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান এবং দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।

 

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, দীর্ঘদিন ধরেই ওই ক্লিনিকের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল ক্লিনিকটিতে নিয়মনীতি না মেনে দীর্ঘদিন ধরে অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

 

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর কার্পাসডাঙ্গা বাজারের অন্যান্য কয়েকটি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র ও অনুমোদন সঠিক আছে কি না, তা খতিয়ে দেখে আংশিক স্বাস্থ্যসেবা পরিদর্শন দল। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো যেন সরকারি নিয়মকানুনের ভেতরে থেকে মানসম্মত সেবা দেয়, তা নিশ্চিত করতেই এই ধারাবাহিক অভিযান চালানো হয় বলে প্রশাসনিক সূত্র জানায়।, ক্লিনিক দুটিতে বিভিন্ন অনিয়ম ও স্বাস্থ্যসেবা পরিচালনার নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD