দামুড় হুদায় উপজেলা প্রতিনিধি সেলিম মেহফুজ মিল্টন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সোমবার (৯ নভেম্বর) উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান এবং দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, দীর্ঘদিন ধরেই ওই ক্লিনিকের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল ক্লিনিকটিতে নিয়মনীতি না মেনে দীর্ঘদিন ধরে অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর কার্পাসডাঙ্গা বাজারের অন্যান্য কয়েকটি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র ও অনুমোদন সঠিক আছে কি না, তা খতিয়ে দেখে আংশিক স্বাস্থ্যসেবা পরিদর্শন দল। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো যেন সরকারি নিয়মকানুনের ভেতরে থেকে মানসম্মত সেবা দেয়, তা নিশ্চিত করতেই এই ধারাবাহিক অভিযান চালানো হয় বলে প্রশাসনিক সূত্র জানায়।, ক্লিনিক দুটিতে বিভিন্ন অনিয়ম ও স্বাস্থ্যসেবা পরিচালনার নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM