বাঘারপাড়ার খাজুরায় ১৯ পিস ইয়াবাসহ শাহরিয়ার নাসিম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার (খাজুরা) পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ১৯ পিস ইয়াবাসহ শাহরিয়ার নাসিম ওরফে জীবন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে,
গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, খাজুরা বাজার তেলপাম্প সংলগ্ন পুরাতন সৌদি ব্রিকসের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশে অবস্থান করছে। খবর পেয়ে এদিন বিকেল ৫টার দিকে উক্ত স্থানে অবস্থিত একটি স-মিলের সামনে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
আটককৃত আসামি শাহরিয়ার নাসিম তেলিধান্যপুড়া গ্রামের শাহিন আক্তারের ছেলে।
ক্যাম্প ইনচার্জ সাব-ইনস্পেক্টর (এসআই) ফিরোজ আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সঙ্গীয় ফোর্স হিসেবে অংশ নেন সহকারী সাব-ইনস্পেক্টর (এএসআই) আশিকুর রহমান ও এএসআই মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনন্য সদস্যবৃন্দ।
ক্যাম্প ইনচার্জ এসআই ফিরোজ আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করতে তিনি সর্বস্তরের সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন। #
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM