
মোঃ ইমাম হোসেন : চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম: পতেঙ্গায় ঝুঁকিপূর্ণ ভবনের সংবাদ প্রচার করার জেরে মোহাম্মদ সাকিব নামের এক সংবাদকর্মীকে হত্যার হুমকি
দেওয়ার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। হুমকি পাওয়ার পর সাকিব নামের ওই সংবাদকর্মী নিজের নিরাপত্তা চেয়ে পতেঙ্গা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পতেঙ্গা কাঠগড় মহিলা কলেজ সংলগ্ন একটি ঝুঁকিপূর্ণ ভবনের সংবাদ প্রচার করেন মোহাম্মদ সাকিব। সংবাদ প্রচার হওয়ার পর থেকেই ভবনের মালিক সাকিবকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। সর্বশেষ গত ২৪শে আগস্ট ২০২৬ ইংরেজি তারিখ সাকিবকে সরাসরি হত্যার হুমকি দেন তিনি।
সাকিব জানান, আমি সত্য ঘটনা তুলে ধরেছি। ভবনের মালিক কোনোভাবেই তা মেনে নিতে পারছেন না। তাই আমাকে বারবার হুমকি দিয়ে আসছেন। এখন আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। তাই থানায় অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) [পারবেজ আলী)জানান, সংবাদকর্মীর অভিযোগটি আমরা গুরুত্বের সাথে দেখছি। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযান চালানো হচ্ছে।
এদিকে, সংবাদকর্মীকে হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে হুমকির পেছনে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন