1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাসের মালামালের বক্সে মিলল ২ বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

 

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

 

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে একটি বৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারী ও কারিগরি প্রতিনিধিদলের সাথে ফলপ্রসূ আলোচনা করেছেন বগুড়া -৩ (আদমদীঘিদ- দুপচাঁচিয়া) আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

সোমবার (১৬ নভেম্বর) এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় বগুড়ার (আদমদীঘি – দুপচাঁচিয়া) এলাকার অনুকূল পরিবেশ এবং অবকাঠামোগত সুবিধা কাজে লাগিয়ে পরিবেশবান্ধব সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে বিস্তারিত কথা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুৎ যুক্ত হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়। বৈঠক শেষে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আমরা বগুড়া-৩ (আদমদিঘি -দুপচাঁচিয়া) আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই। বিদেশি বিনিয়োগকারীদের এই আগ্রহ আমাদের এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিদেশি প্রতিনিধিদলও দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (Feasibility Study) শুরু করার বিষয়ে ইতিবাচক সম্মতি প্রদান করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD