1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ।

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ।

গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি

গোয়ালন্দ পৌরসভার আড়ৎপট্টি এলাকায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ড্রেনের প্রশস্ততা ও রোডের বিষয়ে অনিয়ম পেয়ে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে পৌর কতৃপক্ষ।

গোয়ালন্দ পৌরসভা সুত্রে জানাযায়,পৌরসভায় মোট দুই হাজার ৮০৪ মিটার দৈর্ঘ্যরে ছয়টি ড্রেন এবং পাঁচ হাজার ৯৮৪ মিটার সড়কের ১০টি স্থানে সংস্কারের কাজ চলমান আছে। যার মোট ব্যয় হবে ১০ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।
‘স্থানীয় সরকার বিভাগের ৩০ পৌরসভার পানি সরবরাহ প্রকল্পের আওতায়’ (আইইউজিআইপি) ১৯০ মিটার দৈর্ঘ্য ও দুই ফুট দেড় ইঞ্চি প্রশস্তের ওই ড্রেনটি নির্মাণের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান রংপুরের মেসার্স শাম্মি বিল্ডার্স। ঠিকাদারি প্রতিষ্ঠান রংপুরের মেসার্স শাম্মি বিল্ডার্স এর পক্ষে

প্রতিষ্ঠানের পক্ষে আব্দুল আলিম বলেন কাজের ধরন নিয়ে কিছু প্রশ্ন উঠায় তারা কিছু নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী কাজের প্রস্তুতি চলছে। তবে পুরো ড্রেন ৩৬ ইঞ্চি করে করা হয়েছে তাছাড়া কাজে ব্যাবহৃত রড নিয়েও প্রশ্ন উঠেছে। এই সিডিউলের অন্যান্য কাজে শুরু থেকেই বিভিন্ন সময়ের অনিয়মের অভিযোগ উঠেছে। তাছাড়া বিভিন্ন সময় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রশস্ততা ১ মিটার থাকার কথা থাকলেও ৩৬ ইঞ্চি করার বিষয়ে বলেন আমরা কোথাও কোথাও এর বেশি করেছি। যে সমস্ত জায়গায় ৩৬ করে ঢালাই দেওয়া হয়েছে সেগুলো ঠিক করবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি সেগুলো ঠিক আছে বলে জানান।

গতকাল শনিবার সরজমিনে গেলে সুপ্রিম কোর্টের আইনজীবী সফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান ইচ্ছে করে আমার প্রায় সাত ইঞ্চি জায়গা বেশি দখল করে ড্রেন নির্মান করছেন। অথচ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারকে সুবিধা দিতে সেখানে ড্রেন সাত ইঞ্চি কমিয়ে দেওয়া হয়েছে। এসময় দেখা যায় এ্যাডভোকেট সফিকুল ইসলাম সহ সামনের রাস্তায় প্রায় সাত ইঞ্চি জাগা ফাঁকা রেখে ড্রেন নির্মান করছেন অথচ অন্য পাশে রাস্তা কেটে ঐ পাশের প্রায় সাত ইঞ্চি জায়গা রক্ষা করার চেষ্টা করা হচ্ছে।

সফিকুল ইসলাম আরও বলেন, এই বিষয়ে আমি বারবার মোঃ নিজাম উদ্দিন শেখকে ফোন এবং ম্যাসেজ করলেও তিনি ফোন ধরেননি এবং ম্যাসেজের কোন উত্তর দেননি।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান বলেন, তিনি বিষয়টি শুনেছেন তবে কাজে কিছু বিষয়ে অনিয়ম থাকায় ইতিমধ্যে কাজটি বন্ধ রাখা হয়েছে। সিডিউলের বাইরে কাজ করার কোন সুযোগ নেই বলে তিনি জানান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD