সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে একটি বৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারী ও কারিগরি প্রতিনিধিদলের সাথে ফলপ্রসূ আলোচনা করেছেন বগুড়া -৩ (আদমদীঘিদ- দুপচাঁচিয়া) আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
সোমবার (১৬ নভেম্বর) এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় বগুড়ার (আদমদীঘি - দুপচাঁচিয়া) এলাকার অনুকূল পরিবেশ এবং অবকাঠামোগত সুবিধা কাজে লাগিয়ে পরিবেশবান্ধব সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে বিস্তারিত কথা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুৎ যুক্ত হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়। বৈঠক শেষে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আমরা বগুড়া-৩ (আদমদিঘি -দুপচাঁচিয়া) আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই। বিদেশি বিনিয়োগকারীদের এই আগ্রহ আমাদের এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিদেশি প্রতিনিধিদলও দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (Feasibility Study) শুরু করার বিষয়ে ইতিবাচক সম্মতি প্রদান করেছেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM