1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

গোমস্তাপুরে,ইউএনওর সাথে বিএনপি নেতার দুর্ব্যবহারের অভিযোগঃপ্রতিবাদে বিএনপির অপরাংশের বিক্ষোভ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

গোমস্তাপুরে,ইউএনওর সাথে বিএনপি নেতার দুর্ব্যবহারের অভিযোগঃপ্রতিবাদে বিএনপির অপরাংশের বিক্ষোভ

মোস্তাফিজুর রহমান লিটন
জেলা প্রতিনিধি , চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ইউএনওর সাথে এক বিএনপি নেতার দুর্ব্যবহারের ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির অপরাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার ১২ নভেম্বর বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ  সমাবেশ করে তারা। এতে নেতৃত্ব দেন বিএনপির সাবেক সাংসদ আমিনুল ইসলামের অনুসারী বিএনপি নেতা আশরাফুল ইসলাম। সমাবেশে বক্তারা অভিযোগ করেন ,সোমবার দুপুরে রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি নারী ইউএনও নিশাত আনজুম অনন্যার সাথে চরম দুর্ব্যবহার করেন।যা দেশের বর্তমান প্রেক্ষাপটে খুবই দুঃখজনক।তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তারা সেখানে উপস্থিত জেলা প্রশাসক আব্দুস সামাদকে বিষয়টি অবহিত করেন এবং স্থানীয় প্রশাসনকে সবরকম সহায়তায় আশ্বাস দেন। এবিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা এনায়েত করিম তোকি জানান, বিষয়টি তেমন কিছু না। রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির একটি অংশ এ বিক্ষোভ সমাবেশ করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা জানান, প্রশাসনে কাজ করতে গিয়ে এ ধরনের পরিস্থিতিতে পড়তে হয়। তবে তিনি বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD