
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে মাদকসহ ১ ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জনসহ দুইজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার ১৭ নভেম্বর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাদক মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন, মোঃ শাহিনুর ইসলাম ওরফে শাহিন (২৯)। তিনি দুপচাঁচিয়া পৌরসভার মন্ডলপাড়া মোঃ গোলাম মোস্তফার ছেলে। এ সময় তার নিজ হেফাজত থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর আরেকটি অভিযান চালিয়ে, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ নাহিদ মন্ডল (২১)-কে গ্রেফতার করে পুলিশ। তিনি দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষিমন্ডপ গ্রামের মোঃ মাসুদ মন্ডলের ছেলে।
দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদেরকে আইনি প্রক্রিয়া শেষে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরো বলেন,জনস্বার্থে মাদক নির্মূলে প্রতিনিয়ত পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।