1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানী মনসুরাবাদ ভোর সকাল থেকে আদাবর থানা বিএনপির অবস্থান কর্মসূচি বরগুনায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক নেতা পলাশের উপর হামলা মহেশপুরে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সিলেটে সন্ত্রাসবিরোধী মামলায় আটক ১ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন লক্ষ্মীপুরে গভীর রাতে কৃষকের ধান কাঁটার মেশিনে আগুন দিলো দুর্বৃত্তরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিহীন : সাধারণ সম্পাদক আলোচনায় সরওয়ার উদ্দীন সেলিম

কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

 

স্টাফ রিপোর্টারমিজানুর রহমান:

 

দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় ছাগল চুরির চেষ্টার অভিযোগে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পালিয়ে আসার সময় বোচাগঞ্জ উপজেলার জংলিপীর বাজারে (৪)জন কে আটক করেছে স্থানীয় জনতা। এসময় উত্তেজিত জনতা তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১৬ নভেম্বর কাহারোল উপজেলায় ছাগল চুরির চেষ্টা করার সময় স্থানীয় লোকজন বিষয়টিটের পেয়ে তাঁদের ধাওয়া করেন। এসময় সাব্বির হোসেন সিয়াম সহ গাড়ি তে থাকা অন্যরা দ্রুত প্রাইভেট কারে উঠে পালিয়ে যান। ধাওয়া খেয়ে তাঁরা কাহারোল উপজেলা অতিক্রম করে বোচাগঞ্জ উপজেলার ৪ নং আটগাঁও ইউনিয়ন পার হয়ে ৫ নং ছাতইল ইউনিয়নের জংলিপীর বাজারে পৌঁছালে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন।

 

এসময় উত্তেজিত জনতা তাঁদের ব্যবহৃত প্রাইভেট কারটি তে আগুন ধরিয়ে দেয়। পরে আটক চার জন কে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন—

১. সাব্বির হোসেন সিয়াম (২০), পিতা মোঃ রফিক উদ্দিন, সাং কলেজ মোড়, মির্জাপুর, দিনাজপুর।

২. মোছাঃ বাবলি আক্তার (২০), স্বামী সাব্বির হোসেন সিয়াম, সাং একই।

৩. লাভলী আক্তার (৩০), স্বামী মোঃ বাবুল হোসেন, সাং বাসুদেবপুর।

৪. মোছাঃ জুই আক্তার (১০), পিতা মোঃ বাবুল হোসেন, সাং বাসুদেবপুর।

পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক চারজনের মধ্যে শাশুড়ি, জামাই ও পরিবারের দুই সদস্য রয়েছেন।এদের সবাইকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আট মাসের জেল দেয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD