1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানী মনসুরাবাদ ভোর সকাল থেকে আদাবর থানা বিএনপির অবস্থান কর্মসূচি বরগুনায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক নেতা পলাশের উপর হামলা মহেশপুরে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সিলেটে সন্ত্রাসবিরোধী মামলায় আটক ১ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন লক্ষ্মীপুরে গভীর রাতে কৃষকের ধান কাঁটার মেশিনে আগুন দিলো দুর্বৃত্তরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিহীন : সাধারণ সম্পাদক আলোচনায় সরওয়ার উদ্দীন সেলিম

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় ইউপি সদস্য সহ দুইজনার মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

​সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ

 

​বগুড়ার কাহালু উপজেলায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ইউপি সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট নুনগুলা আঞ্চলিক সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন, কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বাবর আলী (৬৫) ও আব্দুল বাসেদ (৭০)। দুর্ঘটনায় আহত ব্যক্তি হলেন মোঃ আব্দুল মুকিম (৬০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ৩জন একটি মোটরসাইকেলে করে কাহালু সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাইকড় পাঞ্জুয়াপাড়া পাকা রাস্তায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো-ট-১২-৪২৭২) মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইউপি সদস্যসহ দুজনের মৃত্যু হয়।

​দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মো. আব্দুল মুকিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।

​খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD