1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোনার মোহনগঞ্জে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ আটক ২। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২১২ বার পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ আটক ২

শহীদুল ইসলাম রুবেল
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ শিউলী (৪০) ও মদিনা আকন্দ (১৮) কে আটক করেছে যৌথবাহিনী। শনিবার রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে পৌর শহরের কাজিয়াটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মোহনগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের লে. মোঃ মাহমুদুল হাসান মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কাজিয়াটি গ্রামের মাদক ব্যবসায়ী ফয়সালকে আটক করার জন্য অভিযান পরিচালনা করলে উপস্থিতি টের পেয়ে ফয়সাল পালিয়ে যায়। পরে ২ ঘন্টা অভিযান চালিয়ে দুইজন মহিলাসহ ২ হাজার জাল টাকা, ৪টি চাইনিজ কুড়াল,৩টি চাপাতি, ৪টি রামদা, ৩টি ছুরি, ৫টি চাকু, ১৬টি মোবাইল ফোন, ৪টি সিম ও নগদ ৩০হাজার ৭শ টাকা পাওয়া যায়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত শিউলী কাজিয়াটি গ্রামের আহমদ আলীর মেয়ে এবং মদিনা আকন্দ কাজিয়াটি গ্রামের ছাবেত আকন্দর মেয়ে।তিনি আরো জানান,অভিযান অব্যাহত থাকবে এবং আপনাদের সার্বিক সহযোগিতা চাই। পরে আটককৃত দুইজনসহ দ্রব্য সামগ্রী মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD