1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত-২, আহত-১। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত-২, আহত-১

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলার শুনই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শুনই গ্রামের সাবেক সেনা সদস্য রফিক ফকির (৫০), তার কাজের লোক রুপায়ন মিয়া (২৮)। এ ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় , আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে কৃষি কাজের জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করতে যান। এ সময় অন্য দুজনও তার সঙ্গে ছিলেন।অসাবধানতাবসত হঠাৎ ছেড়া তারে রফিক বিদ্যুতায়িত হন। অন্য দুজন বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিক ও রুপায়নকে মৃত ঘোষণা করেন। আর জাহেদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD