1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

শ্রীপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২২৭ বার পঠিত

শ্রীপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রামের ছোট্ নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, বাউল গান ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নৌকার মাঝিদের বৈঠার তালে ও কন্ঠে গ্রাম বাংলার বিভিন্ন জারিগানে মুখরিত হয়ে উঠে নদীর দু-পাশ।
নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের আহবায়ক সাংবাদিক মোঃ মুজাহিদ শেখের পরিচালনায়   সভাপতিত্ব করেন মোঃ মোকছেদ আলী মোল্যা।
এই নৌকা বাইচ অনুষ্ঠানে জেড,জে,এস,ও ব্রিকস এর সৌজন্যে প্রথম পুরস্কার, গ্রামের কৃতি সন্তান মোঃ মশিউল আজম শান্ত দ্বিতীয় পুরস্কার ও মোঃ তহিদুল ইসলাম তৌহিদ তৃতীয় পুরস্কার দিয়ে সহযোগিতা করেন।
   গতকাল বুধবার দুপুরে চরমহেশপুর যুব সমাজের উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে রাজবাড়ি জেলার বাজুগারে গ্রামের কমিম মন্ডলের বাংলা দুল দুল, কালুখালী উপজেলার নাদুড়ীয়া গ্রামের গোলাম মোস্তফার শেরে বাংলা বড় হিজলী গ্রামের পান্জু আলী মোল্যার বাংলার বাঘ ও মহেশপুর গ্রামের সামাদ মন্ডলের সোনার বাংলাসহ মোট চারটি বাইচের নৌকা অংশ গ্রহন করে।
প্রতিযোগিতার শেষে, নাদুরিয়া গ্রামের মোঃ গোলাম মোস্তফার শেরে বাংলা নৌকাটি প্রথম, বাজুগাড়ে গ্রামের করিম মন্ডলের বাংলার দুলদুল নৌকা দ্বিতীয় এবং মহেশপুর গ্রামের সামাদ মন্ডলের সোনার বাংলা নৌকাটি তৃতীয় স্থান অধিকার করে।
বাইচ প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী নৌকার মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, শ্রীপুর উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ মোল্যা সেলিম রেজা, দারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা তোজাম মোল্যা, শ্রীপুর থানা সেচ্ছাসেবকদল নেতা বাবলু মৃধা প্রমুখ।
      এ উপলক্ষ্যে রাতে বাউল গানের আয়োজন করা হয়। গান পরিবেশন করেন বিখ্যাত বাউল শিল্পী এস এম মানিক সরকার ও স্বর্ণা দেওয়ান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD