1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের নেতৃত্বে বদলে যাচ্ছে রাজবাড়ী টিটিসে মডেল টিটিসিতে রূপান্তরের পথে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রায়পুরে তরুণ সমাজ মাদকের নীল ছোঁবলে ভাসছে। রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের পক্ষ থেকে তাহেরপুর কলেজ– Student group সংবর্ধনা স্মারক প্রদান। নীলফামারীতে পুলিশের অভিযানে ক্যাসিনো জুয়ারিসহ গ্রেপ্তার ৮ সৌদি আরবে চলছে সাড়াশি অভিযান, প্রবাসীদের গ্রেপ্তারের হিরিক। তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

সরিষাবাড়ীতে জমির সংক্রান্ত বিরোধে সংঘর্ষ একই পরিবারে আহত- ৪। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;
সরিষাবাড়ীতে জমির সংক্রান্ত বিরোধে সংঘর্ষ একই পরিবারে আহত- ৪
তৌকির আহাম্মেদ হাসু, রিপোর্টার :জামালপুরের সরিষাবাড়ীতে রেওয়াজ কৃত জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে আহত হয় ৪ জন এবং একই পরিবারের ৩ জন আহত হয়েছে।গত শুক্রবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর গাছ বয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে।গত শনিবার বিকালে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের অভিযোগ করে এমন ঘটনার বিষয়ে জানান।আহতরা হলেন- আঃ সালাম (৬০), সুমন মিয়া (২৮), ফরিদা বেগম (৪৫) ও অভিযুক্ত জিয়াউল হক জিয়া (৫৫)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ও স্থানীয়দের সুত্রে জানা যায়,উপজেলার চর গাছ বয়ড়া গ্রামের মৃত মোকাদ্দেস আকন্দের দুই ছেলে আঃ সালাম ও জিয়াউল হকের মধ্যে বেশ কিছু দিন যাবত এওয়াজকৃত জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।গত শুক্রবার জুম্মার পর জিয়াউল হক পরিকল্পিতভাবে পরিবারের লোকজন নিয়ে ওই জমিতে হাল দিতে যায়।এতে জমিতে হাল দিতে বাধাঁ দেয় আঃ সালাম।তখন জিয়াউল উত্তেজিত হয় ও কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে
সংঘর্ষ বাদে।আঃ সালাম মিয়ার ডাকচিৎকারে বাড়ির থেকে সুমন মিয়া ও তার মা এগিয়ে আসলে তাদেরকেও মেরে রক্তাক্ত করে জিয়াউর।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
আহত আঃ সালাম বলেন,আমার কেনা সাড়ে ৪ শতাংশ ফসলি জমি চাচার সাথে রেওয়াজ বদল করে ছোট ভাই জিয়াকে ওখান থেকে ২ শতাংশ জমি দেই।পরে ছোটভাই জিয়াউর সেই জমির পরিবর্তে আমাকে বাড়ীর উত্তর পাশে ২ শতাংশ জমি চাষাবাদ করতে দেয়।এর কিছুদিন পর তার সেই জমি সে ফেরত নিয়ে নেয়।পরে আমার জমি ফেরত চাইলে সে দিতে অস্বীকার করে।এই নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বিচার হলেও সে বিচার মানতে রাজি নয় জিয়াউর।আঃ সালামের আহত স্ত্রী ফরিদা বেগম বলেন, ‘জিয়াউল অন্যায়ভাবে আমাকে, আমার ছেলে ও স্বামীকে মারধর করেছে। আমি এর বিচার চাই।
স্থানীয় মুরুব্বি গাজীউর রহমান বলেন,তাদের এই জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এলাকায় ১০-১৫ টি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সালিশ বৈঠকে জিয়াউর বিচার মেনে নিলেও।পরে সে মানে না। এভাবেই চলে আসছে দীর্ঘদিন যাব।
এ ব্যাপারে অভিযুক্ত জিয়াউর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি তাদেরকে মারধর করিনি।তারাই আমাকে মারধর করেছে।জমি সংক্রান্ত বিরোধের সালিশ বিচার আমি মানলেও আব্দুল সালাম মানতে চায় না।সে কাগজপত্র না দেখেই মৌখিক হিসাবেই জোরপূর্বক জমি নিতে চায়।
এ-বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন,এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD