1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের নেতৃত্বে বদলে যাচ্ছে রাজবাড়ী টিটিসে মডেল টিটিসিতে রূপান্তরের পথে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রায়পুরে তরুণ সমাজ মাদকের নীল ছোঁবলে ভাসছে। রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের পক্ষ থেকে তাহেরপুর কলেজ– Student group সংবর্ধনা স্মারক প্রদান। নীলফামারীতে পুলিশের অভিযানে ক্যাসিনো জুয়ারিসহ গ্রেপ্তার ৮ সৌদি আরবে চলছে সাড়াশি অভিযান, প্রবাসীদের গ্রেপ্তারের হিরিক। তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

হরিরামপুরে প্রতিহিংসার শিকার হল চিত্তরঞ্জন দাসের কলাবাগান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

 

হরিরামপুরে প্রতিহিংসার শিকার হল চিত্তরঞ্জন দাসের কলাবাগান

মোঃ সুজন খন্দকার, স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জের হরিরামপুর থানার একটি অংশ পদ্মা নদী দুই ভাগে বিভক্ত । যেখানে লেছড়াগঞ্জ ইউনিয়নের বড় একটি অংশ পদ্মা নদী বিলীন হয়েছে এবং দূরবর্তী চরে মানুষের বসবাস হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপ একটু বিলম্বেই হয়ে থাকে । যেখানে অনেকেই মনে করে থাকে ‘জোর যার, মুল্লুক তার’ । এরকম একটা
হরিহরদিয়া গ্রাম থেকে অভিযোগ করেছে চিত্তরঞ্জন দাস । তিনি অভিযোগে বলেন, তার সুন্দর ধরন্ত কলাবাগান কে দিবালোকে প্রতিহিংসায় ধ্বংস করে দিয়েছে স্থানীয় এক কুচক্র দল ।
কুচক্র দল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে চিত্তরঞ্জন দাস বলেন, আমি সে সময় বাড়িতে ছিলাম না । পরে এসে দেখি আমার বাগানের এই অবস্থা । এ বিষয়ে আশেপাশে লোকদের জিজ্ঞাসা করে জানতে পারলাম তারা হলো, ১/বালিয়াচরের হজোউদ্দিন মুল্লিকের ছেলে মুনির মল্লিক ২/রজ্জব আলী গায়ানের ছেলে আজিজ গায়ান ৩/আনু মুল্লিকের ছেলে মুনসের মুল্লিক এবং আরো কয়েকজন ।
ভুক্তভোগী চিত্তরঞ্জন দাস হাউমাউ করে কেঁদে কেঁদে বলেন, যারা আমার সুন্দর ধরন্ত কলাবাগান কে কেটে ফেলেছে, তাদের বিরুদ্ধে সরকারের কাছে কঠিন বিচারের দাবি করছি, যেন ভবিষ্যতে কেউ এরকম অন্যায় অত্যাচার করতে সাহস না পায় ।

এ বিষয়ে স্থানীয় সরকার সদস্য মেম্বার মোঃ বাবুল প্রামানিক কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, চিত্তরঞ্জন দাসের অভিযোগ পেয়েছি । যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা কেন এমনটা করল, এ বিষয়ে বিস্তারিত জেনে ওদেরকে আইনের মাধ্যমে শায়েস্তা করতে হবে । আমরা চরের মানুষ শান্তি প্রিয় মানুষ, শান্তিকে পছন্দ করি । কোন ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না ।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিন খান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন ধরনের লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD