1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে প্রেমের বিয়ের ১ মাসের মাথায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী। প্রধানমন্ত্রীর “মালয়েশিয়া ও চীন” সফর থেকে কী পেল বাংলাদেশ? হামের জটিলতা ও রাতকানা রোধে ভিটামিন ‘এ’ অত্যন্ত জরুরি: গোয়ালন্দে ক্যাম্পেইনের উদ্বোধনে ডা. শরিফুল ইসলাম আষাঢ়ের বৃষ্টি সকাল রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জেরে বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে। কাশিয়ানী ওড়াকান্দী ঠাকুর বাড়ি পরিদর্শন, ধর্ম জার জার সংস্কৃতি সবার-ডা.এস এম জিয়াউদ্দিন হায়দার। রাজবাড়ীর গোয়ালন্দে পূর্ব বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ, মামলা দায়ের আমিরপুর খেয়াঘাটে রাসিক প্রশাসক: অতিরিক্ত টোল নিলে কঠোর ব্যবস্থা অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের নেতৃত্বে বদলে যাচ্ছে রাজবাড়ী টিটিসে মডেল টিটিসিতে রূপান্তরের পথে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

২০ বছর ধরে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বৃদ্ধের। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

২০ বছর ধরে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বৃদ্ধের।

রাজশাহী ব্যুরোঃ প্রায় ২০/২২  বছর ধরে ছোট্ট একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭০ বছর  বয়সী বৃদ্ধ সামছুল হক। বিগত আ.লীগ সরকারের   সময়ে ঘর বরাদ্দে অনিয়মের কারনে তার কপালে জোটেনি আশ্রয়ন প্রকল্পের ঘর। তাই বাধ্য হয়ে কনকনে শীত আর বৃষ্টির পানি উপেক্ষা করে বসবাস করছেন ঘরটিতে।

ভুক্তভোগী সামছুল হক বলেন, সবার ভাগ্যে আশ্রয়ন প্রকল্পের ঘর মিললেও আমার ভাগ্যে তা জোটেনি। বৃষ্টির সময় আসলে ঘরের ভিতরে পানি ঢুকে যায়। তখন পানি সেচে ফেলতে হয়। ঝড়ের সময় ঘরের চালা উড়ে নিয়ে যায় । কষ্ট যেন আমার পিছু ছাড়ছেনা। ৫ বছর আগে স্টক করে অসুস্থ হয়ে পড়ি , তখন থেকে ভালোভাবে  চলাফেরা করতে পারিনা। অন্যের উপর নির্ভর করতে হয়। বর্তমান সরকার যদি আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিতো তাহলে কোনভাবে বসবাসটা করতে পারতাম।

 

স্থানীয় আব্দুর রহিম নামে এক ব্যক্তি বলেন, সামছুলের নিজস্ব কোন জমি নেই। অন্যের  দান করা জমিতে  ছোট্ট একটি ঝুপড়ি ঘর বানিয়ে দীর্ঘ ২০ বছর ধরে এভাবেই বসবাস করছেন। কনকনে শীতে জবুথবু আর বর্ষার সময় ঝড়  বৃষ্টির সাথে  সংগ্রাম করে টিকে থাকতে হয় তাকে। সংসার জীবনে তিনি একা। নাপিতের কাজ করে কোনরকম জীবন যাপন করতেন । তবে ৫ বছর আগে স্টক করে অচল হয়ে পড়ে আছেন তিনি। ঔষধ কিনা তো দুরের কথা দুবেলা খাবারও জোটেনা ঠিকভাবে।

স্থানীয়রা জানান, তার পরিবারে কোন লোকজন না থাকায় প্রতিদিন খাবারের জন্য হাত পাততে হয় অন্যের  কাছে। যদি কেউ খাবার দেয় তাহলে খান আর না দিলে না খেয়ে দিন পার করেন।

স্থানীয়রা অভিযোগ করে আরো জানান, আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর বিতরণে হয়েছে অনিয়ম।   আর এ কারনে সরকারি ঘর পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন অসহায় সামছুল হক।  তার জন্য শত চেষ্টা করেও ব্যার্থ হয়েছেন তারা। সহায়সম্বলহীন এই বৃদ্ধের জন্য সরকারি একটি ঘর প্রদানে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কতৃপক্ষ এমনটাই দাবি এলাকাবাসীর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD