1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোণার পূর্বধলায় বিয়ারসহ গ্রেফতার -১। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২২৫ বার পঠিত

নেত্রকোণার পূর্বধলায় বিয়ারসহ গ্রেফতার -১

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণার পূর্বধলায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ছোট ইলাশপুর এলাকার জুয়েলের দোকানের সামনে থেকে বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেকরেছে পূর্বধলা থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে ১৫ বোতল বিয়ার জব্দ করা হয়। গ্রেফতারকৃত মো. রফিক মিয়া (২৭)। সে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের গরপাড়া গ্রামের মো.সেলিম মিয়ার ছেলে।
বুধবার (২ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে পূর্বধলা থানা পুলিশের একটি আভিযানিক দল শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. রফিক মিয়া (২৭) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যাক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। পূর্বধলা থানার এসআই মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে। আটককৃত ব্যাক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করলে, বিজ্ঞ আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD