1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

সিলেটে ১৬ বছর বয়সে খুন : ৩৩ বছর পর গ্রেফতার – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩৯৮ বার পঠিত

সিলেটে ১৬ বছর বয়সে খুন : ৩৩ বছর পর গ্রেফতার

জিলাল আহমেদ রনি ঃ স্টাফ রিপোর্টার, সিলেট

সিলেটে ১৬ বছর বয়সে খুন করে দীর্ঘ ৩৩ বছর পালিয়ে থাকার পর ৫৬ বছর বয়সে চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দের করগাও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাও গ্রামের চরন মিয়ার ছেলে মাসুক মিয়া। তিনি চাঞ্চল্যকর আব্দুস সালাম হত্যা মামলার আসামী। আব্দুস সালাম একই গ্রামের হাছন আলীর ছেলে।

জানা যায়, ১৯৯০ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার পুরকায়স্থ বাজার হতে করগাঁও যাওয়ার পথে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে আব্দুস সালামকে নির্মমভাবে হত্যা করেন মাসুক মিয়া। হত্যার পর তিনি কৌশলে চট্রগ্রাম যান। সেখানে ৫/৬ মাস থাকার পর চাচা আরজদ আলীর কাছে ভারতে চলে যান। আরজদ আলী পাকিস্থান আমল থেকেই ভারতে অবস্থান করছিলেন। সেখানে চাচার আশ্রয়ে থেকে দীর্ঘ ৩৩বছর কাটিয়ে দেন। মাঝে মধ্যে ছদ্মবেশে দেশে ২/১ মাস অবস্থান করে আবার ভারতে চলে যেতেন। সম্প্রতি আবারও দেশে আসলে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই লুৎফুর রহমানসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

তিনি গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং- ০৮(০৪)৯০), জি.আর মামলা নং- ৩৯/৯০, দায়রা নং ২৯/৯১ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD