1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

তিলকপুর স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ                    

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩১৩ বার পঠিত

তিলকপুর স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ।

মোস্তাফিজুর রহমান,রাজশাহী ব্যুরো

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ মামুনের পদত্যাগের দাবিতে বেশ কয়েকদিন ধরে  আন্দোলন করে আসছে । তারা প্রধান শিক্ষকের পদত্যাগের পাশাপাশি  তিলকপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান বৃদ্ধি করার দাবি তোলেন । তাদের এই আন্দোলনে অভিভাবক সহ স্থানীয় জনগণ একাত্মতা প্রকাশ করেছেন ।

তিলকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মামুনুর রশিদ মামুন গত  ২৪/১০/১৯৯৫ এর নিয়োগ বিধি অনুসরণ করে ২৯/৫/১৯৯৯ ইং তারিখে যোগদান করেন । নিয়োগ বিধিমালায় প্রার্থীর অভিজ্ঞতা কম পক্ষে ১২ বছরের প্রয়োজন ছিল। কিন্তু তার অভিজ্ঞতা ছিল মাত্র ৪ বছর ৬ মাস ২৩ দিন যা নিয়োগ বিধি অনুসারে সম্পূর্ন অবৈধ।

তিনি নিজে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত  হওয়ায় পরবর্তীতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নিয়োগ বিধি অনুসারে  এস,এস,সি ও এইচ.এস. সি উভয় ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ প্রয়োজন হলেও তিনি উভয় ক্ষেত্রে মানবিক বিভাগের একজন পার্থীকে নিয়োগ দেন  যার কোন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা ও নেই।

এছাড়া ও তিনি উক্ত বছরে তিলকপুর বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, পিওন,আয়া ও পরিচ্ছন্নতা কর্মি নিয়োগে মোটা অংকের অর্থ বাণিজ্য করেন যা প্রায় ৮০ লক্ষ টাকা। এই টাকা দিয়ে তিনি বিদ্যালয়ের অবকাঠামোর উন্নতি না করে সম্পূর্ণটাই আত্মসাৎ করেন। যার প্রতিবাদে ঐ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা  বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রধান শিক্ষক সহ অবৈধভাবে  নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।

আন্দোলনকারীরা বলেন , দুর্নীতির জন্য উন্নতি নাই এই স্লোগানকে সামনে রেখে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিবাদে ক্ষেপে ওঠে, সারা দেশের মত দুর্নীতি ও সকল অন্যায় অনিয়মের কবর রচনায় তাদের এই যৌক্তিক দাবি আদায়ে তারা তিলকপুরের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন ।

তারা বলেন , তিলকপুর উচ্চ বিদ্যালয়ে একটা সময় ২০০-২৫০ জন ছাএ ছাএী এক শ্রেণি তে পড়তো ,ভর্তি হওয়ার সময় তাদেরকে  অতিরিক্ত কোনো টাকা দিতে হতো না । কিন্তূ বর্তমান সময়ে প্রধান শিক্ষক মামুনুর রশিদ মামুনের নির্দেশনায় তিলকপুর উচ্চ বিদ্যালয়ে  ভর্তি নিয়ে ব্যাপক দুর্নীতি সৃষ্টি হয়েছে । প্রথম শ্রেণিতে ৩০০-৪০০ জন ছাএ ছাএী ভর্তির জন্য আবেদন করলেও  সেখানে লটারির মাধ্যমে মাত্র ১১০ জনকে ভর্তি নেওয়া হয় । আর এ লটারিতে প্রধান শিক্ষক ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়ে থাকেন । অভিভাবকদের পক্ষ থেকে কোনো অভিযোগ তিনি কর্ণপাত করেন না । যতদূর জানা যায় তিলকপুর ইউনিয়নের অধিকাংশ গরীব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা এখানে পড়তে আসে। তারা এখানে পড়তে না পারলে আর্থিক অসঙ্গতির কারণে পড়ালেখার সুযোগ করতে পারে না ।

স্থানীয় এক অভিভাবক বলেন, প্রধান শিক্ষক রাজনৈতিক ছত্রছায়ায় তিনি তিলকপুর স্কুলকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন ।

তার কাছে শিক্ষা ব্যাবস্থা একপ্রকার তামাশা ?

এতে অনেক মেধাবি ও গরীব ছেলে মেয়ের পড়াশুনা বন্ধ হয়ে  জীবন নষ্ট হয়ে গেছে ? এসব এর দায় অভিভাবকমহল প্রধান শিক্ষকেই দায়ী করেছেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD