1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

শিক্ষার্থীদের হাতে ধরা পরে বললেন , হলে সিট পাওয়ার জন্য ছাত্রলীগ করেছি । দৈনিক নয়া কণ্ঠ                     

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

শিক্ষার্থীদের হাতে ধরা পরে বললেন , হলে সিট পাওয়ার জন্য ছাত্রলীগ করেছি ।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। আটকের পর ছাত্রলীগের করা নানা অপকর্মের স্বীকারোক্তি দিয়েছেন এই কর্মী। রবিবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে ঢুকলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে বেঁধে রাখে।

আটককৃত ছাত্রলীগকর্মী হলেন আল আমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ হবিবুর হল শাখা ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলামের অনুসারী ছিলেন। পরবর্তীতে সেনাবাহিনী তার কক্ষ তল্লাশি করে মদের বোতল পেয়ে আটক করে নিয়ে যায়। তাকে মতিহার থানায় হস্তান্তর করা হবে বলে জানান শিক্ষার্থীরা।

আটককৃত কর্মী বলেন, আমি মূলত সিট পাওয়ার জন্য ছাত্রলীগে যোগ দিয়েছিলাম। তাছাড়া শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগ সভাপতি মমিন আমার এলাকার হওয়ায় তার রুমে ৭-৮ মাস থেকেছি। তবে আমি গত তিন মাস কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না।

এসময় হল সভাপতি মমিনের সিট বাণিজ্য, ছাঁদে বসে ছাত্রলীগ নেতাদের একসাথে ফেনসিডিল এবং গাঁজা সেবনসহ নানা অপকর্ম তুলে ধরেন।

সাধারণ শিক্ষার্থীরা এই কর্মী সম্পর্কে জানান, সে হল ছাত্রলীগের সক্রিয়কর্মী ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। হলের বিভিন্ন তথ্য ছাত্রলীগের নেতাকর্মীর কাছে পাঠাতো এবং সাধারণ শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা করত।

সার্জন আব্দুস সালাম এ বিষয়ে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকর্মী অভিযোগে একজনকে আটক করে রেখেছে। আমরা তার রুম তল্লাশি করে মদের খালি বোতল পেয়েছি। ওই কর্মী ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার স্বীকারোক্তি দিয়েছে। আমরা থাকে মতিহার থানায় হস্তান্তর করব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD