1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ওসমানীনগরে শতাধিক শিক্ষার্থী পেল স্কুল ড্রেস। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২০২ বার পঠিত

ওসমানীনগরে শতাধিক শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে প্রবাসীর অর্থায়নে শতাধিক শিক্ষার্থীরা পেল স্কুল ড্রেস। গতকাল বুধবার দুপুরে উপজেলার গোয়ালাবাজার ইউপির শেখ মো. সফর উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কুদ্দুছ শেখ এর বড় মেয়ে যুক্তরাজ্য প্রবাসী ফারহানা শেখ রিপার পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিকিক্ষা আসমা বেগমের সভাপতিত্বে ও সহকারী শিকিক্ষা তাহেরুননেছার সঞ্চালনায় স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ শেখ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল।
স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কমিটির সদস্য প্রধান শিক্ষক তরুণ চন্দ্র দেব, প্রধান শিক্ষক তপতি রাণী দে, প্রধান শিক্ষক অজয় দে, সহকারী শিক্ষক হাবীব আহমদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নেপুর গুন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলায়াত করেন স্কুল শিক্ষার্থী আব্দুল বাছিতের ও গীতাপাঠ করেন অভিজিত দে অয়ন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফজলু মিয়া, আংগুর মিয়া সাবানা বেগম, চঞ্চল দেব, শুক্লা বৈদ্য, শিক্ষিকা পান্না বেগম, রুনু বেগম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কুদ্দুছ শেখ এর বড় মেয়ে যুক্তরাজ্য প্রবাসী ফারহানা শেখ রিপার ব্যক্তিগত পক্ষ থেকে ৭৫ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়ের ১১০জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD