1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

রাজবাড়ীতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২ জুন, ২০২৪
  • ২০৪ বার পঠিত

রাজবাড়ীতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। গত ২১ মে বালিয়াকান্দি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখম, চেয়ারম্যান প্রার্থীর বাড়ীতে হামলা, হাতুরী পেটা সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত।
রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এলাকাবাসী জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ইসলামের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদের বাড়ীতে হামলা, সমর্থক সৈয়দ আলী আজমকে কুপিয়ে জখম, হাতুরী পেটা, বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, জীবন ইসলামের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় নিয়মিত মামলা থাকায় রবিবার সকাল ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD