1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুলের বিরুদ্ধে দুদকের মামলার নির্দেশ। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২২৭ বার পঠিত

 

গোয়ালন্দ পৌরসভার মেয়র

নজরুলের বিরুদ্ধে দুদকের মামলার নির্দেশ

আশিক হাসান সীমান্ত রাজবাড়ী, কালুখালী

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রবিবার (২৬ মে) দুর্নীতি দমন কমিশন ঢাকা সেগুনবাগিচার প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (অনুঃ ও তদন্ত-১) নারগিস সুলতানা স্বাক্ষরিত (স্মারক নং- ০০.০১.৮২০০.৬১৪.০৩.০৮৬.২১.) অফিস আদেশ প্রদান করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর পাঠানো ওই আদেশে বলা হয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত অনুসন্ধান প্রতিবেদন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশন পরিতুষ্ট হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ১নং জুড়ান মোল্লার পাড়ার বর্তমান বাসিন্ধা ও উত্তর দৌলতদিয়া কিয়ামদ্দিন মন্ডল পাড়ার মৃত জালাল মন্ডলের ছেলে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় একটি মামলা দায়েরের জন্য কমিশন অনুমোদন করেছে। একই সাথে তদন্তকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগপূর্বক এজাহারের কপি প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে কে অবহিত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD