1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

জয়পুরহাটে বৃষ্টির আশায় ইসতিস্কার নামাজ আদায়। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৯১ বার পঠিত

জয়পুরহাটে বৃষ্টির আশায় ইসতিস্কার নামাজ আদায়।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি

চলমান তীব্র তাপদাহের কারনে প্রচন্ড গরম আবওহাওয়া প্রবাহিত হচ্ছে। এর ফলে মানব ও প্রাণিকুলের চলাচলে জীবন অতিষ্ট হয়ে পরেছে। তাপদাহ থেকে রক্ষা পেতে জয়পুরহাটের কালাইয়ে এবং বৃষ্টির প্রত্যাশায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে প্রায় ঘন্টাব্যাপী বিশেষ মোনাজাত করা হয়।

বুধবার সকাল আড়ে ৮টার দিকে জেলার কালাই আহলে হাদিস কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লীরা। এতে প্রায় দেড় শতাধিক মানুষ পুরাতন কাপড় পরিধান করে সাথে গামছা নিয়ে ইস্তিসকার নামাজে অংশ নেন।

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কালাই আহলে হাদিস কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও হাতিয়র কামিল মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক মাওলানা সেলিম রেজা। আগের দিন মঙ্গলবার উল্লেখিত সময়ে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হবে বলে মাইকিং করে জানান আয়োজকরা।

মাওলানা সেলিম রেজা জানান, কোরআন-হাদিসের আলোকে যতটুকু জানা গেছে, মানুষের সৃষ্ট কোনো পাপের কারণে মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টি না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকা নামাজ আদায় করতেন। এজন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে তওবা করে ও ক্ষমা চেয়ে ২ রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

নামাজে অংশগ্রহন করতে আসা স্থানীয় মুসল্লী আব্দুল কুদুস জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ সবাই খুব কষ্টে আছেন। এজন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েছেন। সৃষ্টিকর্তা চাইলে সবকিছুই সম্ভব। আমরা মানবজাতি যতই কঠিন হইনা কেন ? তিঁনি মহান, তাঁর মহানুভবতায় আমরা এ সংকট থেকে পরিত্রাণ পাবো ইনশাল্লাহপাক।

বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ওয়ারলেস অপারেটর প্রদিব কান্তি রায় জানান, কয়েকদিন ধরে সকালে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। বিকেল ৩টার দিকে তা ৩৮-৩৯ ডিগ্রি ছাড়িয়ে যায়। গত মঙ্গলবার বিকেলে তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। প্রায় দেড়/দুই মাস ধরে জয়পুরহাটের পুরো জেলায় বৃষ্টিপাত হয়নি। এ ছাড়া আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD