1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নালিতাবাড়ীর কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেপ্তার ৪ বরগুনায় নামাজ পড়তে বলায় নাতি জামাইয়ের বিরুদ্ধে নানা শ্বশুরের থানায় অভিযোগ বাউফলের নিমদী খেয়াঘাটে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থীরা, গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আটক ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন রাজশাহীতে বাসের মালামালের বক্সে মিলল ২ বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত

নালিতাবাড়ীর কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেপ্তার ৪

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

‎
‎শেরপুর জেলা প্রতিনিধিঃ
‎
‎শেরপুরের নালিতাবাড়ীতে কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভবনটি থেকে কম্পিউটার, টেলিভিশন, এসি, জেনারেটরের যন্ত্রাংশ, বৈদ্যুতিক সরঞ্জামসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ইতোমধ্যে মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকার মালামালও উদ্ধার করা হয়েছে।
‎
‎গত ১১ নভেম্বর নালিতাবাড়ী থানায় মামলাটি করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াছমীন। মামলায় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, নালিতাবাড়ী শহরের থানা ও বালিকা বিদ্যালয়-সংলগ্ন এলাকায় অবস্থিত কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারটির কার্যক্রম প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। ভবনটির নিরাপত্তায় কোনো পাহারাদার না থাকায় এটি অনেকটা অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। এ ছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভবনের সিসিটিভি ক্যামেরাগুলোও অকার্যকর ছিল। এই সুযোগে বেশ কিছুদিন ধরে ধাপে ধাপে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
‎
‎গত ১০ নভেম্বর পার্শ্ববর্তী একটি বাসার আইপিএসের ব্যাটারি চুরির ঘটনা ঘটে। ওই ব্যাটারি চুরির সূত্র ধরে হোস্টেল থেকেও মালামাল চুরির বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে।
‎পরদিন সকালে এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও তাঁর কার্যালয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভবনের বিভিন্ন কক্ষের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে কক্ষগুলো পরিদর্শন করে বিপুল পরিমাণ মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হন তাঁরা।
‎
‎এজাহারে উল্লেখ করা হয়েছে, চোরেরা ভবন থেকে ৬৪টি কম্পিউটার, ৪৮ ইঞ্চি একটি টেলিভিশন, ছয়টি এসি, সাবমার্সিবল পাম্প, জেনারেটরের তার ও ব্যাটারি, সাবস্টেশনের তার, আইপিএস, মিক্সার মেশিন, ইলেকট্রনিকস অ্যাসেম্বলি ও ইলেকট্রিক্যাল ট্রেড প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জামসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
‎
‎এ ঘটনায় শামীম হাসান সাঈদ, শহিদুল ইসলাম শাহিন, আকরাম হোসেন, রিফাত, তানভীর আহমেদ, ভাঙারি ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ও জীবনসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। ঘটনার দিনই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে এবং তাঁদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার করে। তবে চুরি যাওয়া অধিকাংশ মালামাল এখনো উদ্ধার হয়নি। মামলার অন্য আসামিরাও গ্রেপ্তার হয়নি।
‎
‎মামলার তদন্তকারী কর্মকর্তা নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে আকরাম হোসেন ও শামীম হাসান সাঈদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামির পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে
‎

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD