1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

নওগাঁয় বিএনপি নেতা ফজলে হুদা বাবুলের উদ্যোগে অসহায় নারীদের মাঝে শাড়ী বিতরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

 

নওগাঁয় বিএনপি নেতা ফজলে হুদা বাবুলের উদ্যোগে অসহায় নারীদের মাঝে শাড়ী বিতরণ

আবু রায়হান, রাসেল নওগাঁ প্রতিনিধি :
ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে অসহায় এক হাজার নারীর মধ্যে নতুন শাড়ী বিতরণ করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
মহাদেবপুর উপজেলা সদরের রোকেয়া কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি নেতা ফজলে হুদা বাবুল অসহায় নারীদের হাতে উপহারের শাড়ী তুলে দেন।
জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মাহমুদুর মোস্তাকিন নিশাত, জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ জেলা কমিটির আহবায়ক মোমিনুল ইসলাম চঞ্চল, সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহ-সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD