1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

রূপগঞ্জে তিন চাকার পরিবহন চালকদের মধ্যে নগদ অর্থ বিতরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২২১ বার পঠিত

রূপগঞ্জে তিন চাকার পরিবহন চালকদের মধ্যে নগদ অর্থ বিতরণ

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের রিক্সা, অটোরিক্সা, সিএনজি চালিত আটোরিক্সাসহ তিন চাকা বিশিষ্ট পরিবহনের ১ হাজার ৭শত চালকের মধ্যে গতকাল ৭ এপ্রিল রবিবার এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পার পক্ষে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়াএ সকল অর্থ বিতরণ করেন । আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পূর্বাচলের জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ।
সভায় বক্তব্য রাখেন তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ উপজেলা যুব-মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা নাজিমুদ্দিন ভুঁইয়া কুসুম, হাজি মানিক আলী, বীরমুক্তিযোদ্ধা মোন্তজউদ্দিন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, রূপগঞ্জ ইউনিয়ন মহিলালীগের সভাপতি লাকি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন যুব-মহিলালীগের সাধারণ সম্পাদক আন্নি আক্তার প্রমুখ।
পরে তিন চাকা বিশিষ্ট পরিবহনের চালকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD