1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

শেরপুর ঝিনাইগাতীতে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেলো ভুট্টা চাষী তারার স্বপ্ন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৭০ বার পঠিত

শেরপুর ঝিনাইগাতীতে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেলো ভুট্টা চাষী তারার স্বপ্ন!

আল-আমিন স্টাফ রিপোর্টার ঃ
কাল বৈশাখী ঝড়ে মুহুর্তের মধ্যেই লন্ডভন্ড হয়ে গেলো হলো ভুট্টা চাষী তারা মিয়ার স্বপ্ন। ঘটনাটি ঘটেছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের পশ্চিম কান্দুলী গ্রামে। ২৩মার্চ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পশ্চিম কান্দুলী গ্রামের তারা মিয়া স্থানীয় কৃষি অফিস থেকে ৪কেজি ভুট্টা বীজ ও সার প্রণোদনা নেয়। তার সাথে ওই কৃষক আরো ৪কেজি ভুট্টা ও সার ব্যক্তিগত ভাবে ক্রয় করে ৯০শতক জমিতে গেলো ডিসেম্বর মাসে ভুট্টা চাষ করে। এতে ওই ৯০ শতক জমিতে সার, বীজ ও শ্রমিক সহ অন্যান্য ব্যায় বাবদ খরচ হয় প্রায় ৬০হাজার টাকা। ইতিমধ্যে প্রতিকুল আবহাওয়া ও অধিক সেবাযত্নের ফলে তার ক্ষেতে ভুট্রার বাপ্পার ফলন হয়। এরি মধ্যে ক্ষেতের সকল ভুট্টায় ২থেকে ৪টি করে কলা আসে। আর এই কলাগুলো আগামী ১৫-২০দিনের মধ্যে কর্তন করা সম্ভব ছিল। এতে ওই কৃষকের স্বপ্ন ছিল সব খরচ বাদে প্রায় দেড় লক্ষ টাকা লাভ হবে। এ লাভের টাকা দিয়ে সে তার সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবে। কিন্তু বিধি বাম! হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে কৃষক তারা মিয়ার ৯০ শতক জমির ভুট্টাগাছ ভেঙ্গে তছনছ হয়ে যায়। ফলে কৃষক তারার সকল স্বপ্ন মুহুর্তেই লন্ডভন্ড হয়ে যায়। এতে এতবড় ক্ষতির কারণে ওই কৃষক এখন বাকহীণ হয়ে পড়েছে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত্র কৃষক শাহজালাল ওরফে তারা মিয়া জানান, আমার সকল স্বপ্ন ঝড়ে লন্ডভন্ড হয়ে গেলো। কিছুতেই এ ক্ষতি আমি মেনে নিতে পারছিনা। এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ যদি আমাকে কিছুটা সহযোগিতা করতো- তাহলে আমার জন্যে ভাল হতো।

উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন ভুট্টা চাষীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ভুট্টা চাষীদের তালিকা প্রস্তুত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর প্রেরণ করা হয়েছে। তারপরেও যদি কোন ক্ষতিগ্রস্ত কৃষক আউশ ধানের আবাদ করতে চায়, সেক্ষেত্রে ওই কৃষকদের প্রণোদনা হিসেবে সার ও বীজ দিয়ে সহযোগীতা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

ক্ষতিগ্রস্ত কৃষরা বলেন, কৃষি দপ্তরের আশ্বাস নয়, দ্রুত প্রণোদনার ব্যবস্থা করে এই কৃষকদের বাঁচানো হউক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD