
আরএমপি পুলিশ লাইন্সে ১ হাজার পেঁপে গাছের চারা রোপণ করলেন পুলিশ কমিশনার
রাজশাহী ব্যুরো
আজ রবিবার ২৪শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৪ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনস্ ও আরএমপি’র প্রস্তাবিত নতুন পুলিশ লাইনস্ মোল্লপাড়ায় আরএমপি’র উদ্যোগে এক হাজার পেঁপে গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরএমপি’র কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের পেঁপে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।