1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

মাহে রমজান ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইফতার সামগ্রী উপহার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পঠিত

মাহে রমজান ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইফতার সামগ্রী উপহার

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নবগঠিত সংগঠন “গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি’র দাতা সদস্য ও দৈনিক ঢাকা প্রতিদিন সংবাদ পত্রের গোয়ালন্দ প্রতিনিধি রনি মন্ডল পবিত্র মাহে রমজান ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১০ জন রোজাদারকে ১ মাসের ইফতার সামগ্রী হিসাবে ১০ কেজি ছোলা ও ৪ কেজি খেজুর উপহার দিয়েছেন। ইফতার সামগ্রী উপহার দেয়ার সময় তিনি নিজে উপস্থিত থেকে নবগঠিত সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাজ্জাদ হোসেন ও সভাপতি মো. জাহিদুল ইসলাম’র হাতে এ উপহার তুলে দেন।

ইফতার সামগ্রী উপহার সম্পর্কে রনি মন্ডল বলেন, ইসলামে উল্লেখ আছে যে, আপনি যদি কাউকে কোনো কিছু দান করেন তাহলে যে হাত দিয়ে দেবেন তা জেনো আপনার অন‍্য হাত না জানে। তিনি আরও বলেন, উপকার ভোগী রোজাদারদের অসুবিধার কথা শুনতে পেয়ে আমার সাধ‍্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি মাত্র। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যাদের এ ইফতার সামগ্রী উপহার দিলাম এ বিষয়টি সম্পূর্ণ গোপন রাখবেন।

এসম্পর্কে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, আমাদের নবগঠিত সংগঠনটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। সংগঠনটি গোয়ারন্দের যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ও খেলাধুলার মান উন্নয়নে কাজ করছে। সংগঠনের দাতা সদস্য রনি মন্ডল ভাই তার ব‍্যক্তিগত অর্থ দিয়ে আমাদের মাধ‍্যমে ১০ জন রোজাদারের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমরা সংগঠনের পক্ষ হতে তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD